Tripura News: হঠাৎ দাঁড়িপাল্লায় উঠে পড়লেন মন্ত্রী, কেন? ABP Ananda Live
লাড্ডু বিতরণের অভিনব ছবি! দাঁড়িপাল্লায় উঠে পড়লেন মন্ত্রী। কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। তার পর থেকে নিজের বিধানসভা এলাকায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও সংবর্ধনা পাচ্ছেন ত্রিপুরার উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার নিজ বিধানসভা এলাকার খাসিয়ামঙ্গল বাজারে স্থানীয় কার্যকর্তাদের সাথে দেখা করতে যান। সংবর্ধনা জানাতে দলীয় কর্মীরা তাঁকে বাজারের দাঁড়িপাল্লাতেই বসিয়ে দেন। এর পর মন্ত্রীর সমান ওজনের, অর্থাৎ প্রায় ৭৪ কিলোগ্রাম লাড্ডু সংশ্লিষ্ট বাজার-সহ পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। শুভেচ্ছা স্মারক বলে কথা! নেতার সম্মানে তাই খামতি রাখতে চাননি কর্মীরা।