Bankura: পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নামে নিখোঁজ-পোস্টার | ABP Ananda Live

Bankura:  পঞ্চায়েত ভোটের (Panchayat election ) আগে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে বিজেপি বিধায়কের (BJP MLA) নামে নিখোঁজ-পোস্টার (Missing Poster) ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে পাণ্ডুয়া বাজারের প্রতীক্ষালয়, ব্যাঙ্ক, চায়ের দোকানের দেওয়ালে । ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়ার (Nirmalkumar Dhara) ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দেখা যায়। বিজেপির দাবি, তাদের দলকে বদনাম করতেই তৃণমূল (TMC) এ ধরনের পোস্টার লাগিয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর আর এলাকায় দেখা যায়নি ইন্দাসের বিজেপি বিধায়ককে। তাই সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে। পোস্টার লাগিয়েছে। দিদির সুরক্ষাকবচ, দিদির দূত সমস্ত কর্মসূচিই ফ্লপ, পোস্টারকাণ্ডে শাসকদলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola