Nawsad Siddique: নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড়! ABP Ananda Live
বিধানসভা ভোটের আগে চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।