Kolkata News: হেদুয়া মোড়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ | ABP Ananda Live
ABP Ananda | 14 Sep 2023 09:52 PM (IST)

Building Collaps :হেদুয়া মোড়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। অল্পের জন্য় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পথচারীরা। বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকলেও কেন এতদিন কলকাতা পুরসভা কোনও পদক্ষেপ করেনি, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, বাড়িটি নিয়ে শরীকি বিবাদের জেরে মামলা চলায় পদক্ষেপ করা যায়নি।