Weather : ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! আছড়ে পড়বে কি ‘মোকা’?

মে মাসে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আছড়ে পড়বে কি ‘মোকা’? এখন এই প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে মধ্য বঙ্গোপসাগরের দিকে। মঙ্গলবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। যদিও এর গতিপথ কী হতে চলেছে? তা এখনও বলতে নারাজ মৌসম ভবন। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়। তখন এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ বা মায়ানমার উপকূল হতে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক মডেল। সেক্ষেত্রে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola