Car Accident: ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য শহরে, কী বললেন প্রত্যক্ষদর্শীরা? | ABP Ananda LIVE
ABP Ananda | 28 May 2023 11:21 AM (IST)

Car Accident: সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য রক্ষা পান প্রাতর্ভ্রমণকারীরা। সকাল পৌনে ৮টা নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল গাড়িটি। পাঁচ সওয়ারির সকলেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা ছিলেন। কোনওক্রমে তাঁরা প্রাণে বাঁচেন।