Kasba: কসবার নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে মৃত্যু হল মহিলার | ABP Ananda LIVE
কসবার রাজডাঙায় নিজেদের নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে গুরুতর আহত মহিলার মৃত্যু হল। মৃতের নাম চৈতালি মিত্র। গতকাল দুপুরে নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে চারতলা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী চৈতালি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চৈতালির মাথায় গুরুতর আঘাত লাগে। রাত সোয়া ২টো নাগাদ মৃত্যু হয় বছর বাহান্নর ওই মহিলার।