Durgapur News: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Dec 2022 10:33 AM (IST)

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গতকাল রাতের শিফটে কাজ চলাকালীন কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে দেহ তিন টুকরো! কারখানা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তদন্ত ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দিন কয়েক আগেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন ঠিকা শ্রমিক