Aaj Banglay: পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের নাম করে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা
দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, দলের হেভিওয়েট নেতাদের নাম করে, বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলনেত্রী। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।