Abdul Karim: এবার অভিষেকের বৈঠকেও গরহাজির ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম | ABP Ananda LIVE
তৃণমূলে নবজোয়ার পর্বে এই প্রথম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইটাহারে অভিষেকের বৈঠকে গরহাজির ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক (TMC MLA) আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। সূত্রের খবর, উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ২৫ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে নাম ছিল আব্দুল করিমেরও। কিন্তু তিনি এখনও পর্যন্ত অভিষেকের বৈঠকে যোগ দেননি।