Abdul Latif: আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা আব্দুল লতিফের | ABP Ananda LIVE

৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে, আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola