Recruitment scam: নিয়োগ সংক্রান্ত মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতিতে (Recruitment sacm) ধৃত প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতির জোড়া পাসপোর্ট! নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল (TMC) বিধায়ক মানিক ভট্টাচার্যের লন্ডনেও বাড়ি? মানিক ভট্টাচার্যের জোড়া বৈধ পাসপোর্ট, হাইকোর্টে দাবি সিবিআইয়ের । এটা কী করে সম্ভব? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'লজ্জার বিষয় এটাই যে, মানিক ভট্টাচার্য এখনও বিধায়ক পদে, ইস্তফা দেননি', 'দিদি একা পারছেন না, চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেন কী করে?' নিয়োগ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির ঠিকানা জানেন?', 'লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola