Abhijit Ganghuly: 'অভিষেক, কুন্তলকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত', মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের | ABP Ananda LIVE
'অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর । নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । 'ইডি-সিবিআই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)