TET Scam: টেটের নম্বর প্রকাশ নিয়ে আজই বৈঠক করুন পর্ষদ সভাপতি, ইচ্ছাপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ABP Ananda | 01 Nov 2022 01:14 PM (IST)

টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি, ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ফোনেই এবিষয়ে পর্ষদ সভাপতিকে জানান, নির্দেশ বিচারপতির। ২০১৪ বা ’১৭, কোনও টেটের নম্বর প্রকাশ্যে আনেনি পর্ষদ, দাবি মামলাকারীদের। মামলা দায়েরের অনুমতি, শুনানি আগামী সোমবার।