BJP Worker: ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, বলতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন নিহত অভিজিৎ সরকারের মা

BJP Worker:  ছেলেকে কীভাবে খুন (Murder) করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের (Sealdah Court) বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের মা। মাটিতে পড়ে যান তিনি। নিহত বিজেপি কর্মীর মাকে এরপর এনআরএস হাসপাতালে (NRS) নিয়ে যাওয়া হয়। স্থগিত হয়ে যায় আজকের সাক্ষ্যগ্রহণ।  অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁর মা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola