Abhisekh Banerjee: রাস্তা নিয়ে অভিযোগ শুনতে হল অভিষেককে
ABP Ananda | 24 May 2023 10:48 AM (IST)

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আজ একমাস পূর্ণ হচ্ছে। আজ পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক (Abhisekh Banerjee)। গতকাল সন্ধেবেলায় বাঁকুড়ার খাতড়ায় স্থানীয় চপের দোকানে গিয়েও শুনতে হল রাস্তা নিয়ে অভিযোগের কথা। যদিও কেন্দ্রের ঘাড়েই বঞ্চনার দায় চাপিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।