✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Abhisekh Banerjee: নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণে অভিষেক

ABP Ananda  |  01 Jun 2023 11:01 PM (IST)
ABP News

এক বা দুই কিলোমিটার নয়, দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা। বৃহস্পতিবার নন্দীগ্রামে পৌঁছতে রাত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। তার পরেও থামলেন না তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক। জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন। জানিয়ে দিলেন, রাত ১০টায় নিজের এলাকায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও, কিন্তু তিনি করে দেখিয়ে দিলেন।



 



নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি অভিষেকের দফতরে কর্মরত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। তার পর থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর মা-বাবা, স্ত্রীর নাম টেনে ট্যুইটও করেছেন। এদিন কার্যতই তার জবাবি ভাষণ দিলেন অভিষেক।



 



ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তাঁর কথায়, "আমার বিরুদ্ধে এত ইডি, সিবিআই লাগিয়েছে। কথায় কথায় খালি ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো। সকাল থেকে রাত। এতবার বোধহয় বাবা-মার নামও নেয় না। স্বপনে, শয়নে, জাগরণে, সকাল থেকে রাত পর্যন্ত খালি ভাইপো, ভাইপো। নাম নিতে পারে না। আপনারা বলুন, এত বড় নেতা যদি হয়, আমার নাম নিতে ভয় কিসের? আসলে ক্ষমতা নেই।"



 



শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে অভিষেক আরও বলেন, "আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, শুভেন্দু অধিকারী ঘুষখোর, শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"



 



 



নন্দীগ্রামবাসীকে এদিন মেরুদণ্জ সোজা রেখে লড়াই করতেও আহ্বান জানান অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Abhisekh Banerjee: নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণে অভিষেক

TRENDING VIDEOS

BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?3 Hour ago

বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩4 Hour ago

'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর4 Hour ago

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.