Panchayat Election 2023: 'বিজেপি-তে যারা দুর্নীতি করে তাদের বড় বড় পদ দেওয়া হয়', বিস্ফোরক অভিষেক
'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন ?' হাঁসখালির জনসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ' তৃণমূল (TMC) কংগ্রেস মানুষের পাশে থাকে', 'বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না', 'অচ্ছে দিনের গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বিজেপি', ' আপনাদের টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদি, মেহুল চোকসিরা', 'তৃণমূল কথা দিয়ে কথা রাখে', 'বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে', 'দল-মত নির্বিশেষে সবার কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল', 'কানে শুনে নয়, নিজের অভিজ্ঞতার নিরিখে ভোট দিন', ' বিজেপির বাঙালি বিদ্বেষের প্রমাণ আমরা বিভিন্নভাবে পেয়েছি', 'বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে', ' মতুয়াদের এদেশের ওপর আমার-আপনার মতোই সমান অধিকার', 'আগে প্রধানমন্ত্রী ১৯৭২ সালের আগের প্রমাণপত্র দেখান, তারপর সাধারণ মানুষ দেখাবেন', 'শুভেন্দু অধিকারী বলছেন ঠাকুরবাড়িতে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে', 'আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না বলে শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেননি' ,'বিজেপি এভাবেই মানুষকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে', 'তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই', 'বিজেপি-তে যারা দুর্নীতি করে তাদের বড় বড় পদ দেওয়া হয়', 'পঞ্চায়েতে নির্বাচনের একমাসের মধ্যে 'দিল্লি চলো' ডাক দেওয়া হবে ', 'রাজ্যের প্রাপ্য টাকা আদায়ে দিল্লি যাব আমরা ', 'প্রয়োজনে দিল্লিতে কৃষি ভবনের সামনে অনির্দিষ্টকাল অবস্থান হবে', 'জীবনদায়ী ৫০টাকার ওষুধের দাম এখন ৬০০টাকা', 'কেন্দ্রীয় সরকার মানুষের গচ্ছিত টাকা নিয়ে যাচ্ছে', 'মানুষ চাইলে আপনাদের সব দম্ভ ভেঙে গুঁড়িয়ে দিতে পারে', 'মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছে, মানুষ চাইলে আপনাকে বদলে দিতে পারে', 'বিজেপি (BJP)-সিপিএম (CPM)-কংগ্রেস জোট করছে তৃণমূলের বিরুদ্ধে'।