Abhishek Banerjee: সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক, তৃণমূলেই জল্পনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক, তৃণমূলেই জল্পনা । 'পাশ্চাত্যে এরকম হয়, অভিষেক যাচ্ছে ভাল।' মমতা সবসময় কাজ করতে অভ্যস্ত: সৌগত রায় । 'সবসময় সক্রিয় অভিষেক, চিকিৎসার ব্যাপার আছে।' সবসময় কাজের মধ্যে থাকে, ছুটির সময়েও কাজ করে: কুণাল।
ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীরা। আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু। শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ। আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলাশাসক ও পুলিশ সুপার।