Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা

ABP Ananda LIVE : ২ মে সোশাল মিডিয়ায় পোস্ট। পুলিশের তলবে ভবানীপুর থানায় হাজিরা অভিষেকের। গুজরাতি গ্যাং বলে আক্রমণ, জ্ঞানেশ কুমারকেও নিশানা করে পোস্টের জেরে মামলায় হাজিরা। ২ মে সোশাল মিডিয়ায় পোস্ট। পুলিশের তলবে ভবানীপুর থানায় হাজিরা অভিষেকের। গুজরাতি গ্যাং বলে আক্রমণ, জ্ঞানেশ কুমারকেও নিশানা করে পোস্টের জেরে মামলায় হাজিরা।
এতগুলো অ্য়াসোসিয়েশনের মাথা হয়ে বসেছিলেন। যা নিয়ে বারবার ক্ষোভ বাড়ছিল। অবশেষে বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আর ইস্তফা দিয়েই বাবুনের নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকী শুধু অরূপের বিরুদ্ধে মুখ খোলাই নয়, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিকের প্রশংসাও শোনা গেল বাবুন বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, 'অরূপ বিশ্বাসের থেকেও বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক অনেক ভাল। তাঁর কাজ কর্ম আমার ভাল লেগেছে।'
এদিন ইস্তফা দেওয়ার পর এবিপি আনন্দকে দেওয়া ফোনে সাক্ষাৎকারে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, 'বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (Bengal Olympic Association) প্রেসিডেন্ট হিসেবে যখন দাঁড়িয়েছিলাম, তখন অরূপ বিশ্বাস আমাকে দাঁড়িয়ে থেকে হারিয়েছিল। যড়যন্ত্র করে হারিয়েছিল আমাকে। আমি কোনওদিনও ওর থেকে কোনও সাহায্য পাইনি। মদন মিত্র যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন আমাকে উনি অনেক সাহায্য করেছিলেন। অরূপ বিশ্বাস আমাকে একটা শুধু সাহায্য় করেছিল, তা হল রবীন্দ্র সরোবরে একটা ক্লাব দিয়েছিল, তাও আবার অবৈধ ক্লাব ছিল সেটি।'