Abhishek Banerjee: 'বাংলার মানুষের উপর প্রতিশোধ নিতে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র', ফের সরব অভিষেক
ABP Ananda | 12 Apr 2023 04:33 PM (IST)

দোরগড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Poll)। পাশাপাশি, পাখির চোখ দিল্লি (Delhi)। তবে ২০২৪-এর লোকসভা ভোটের (LokSabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। যদিও পরিসংখ্যান বলে একুশের বিধানসভা, কলকাতা পুরসভা-সহ একের পর এক উপনির্বাচন যেভাবে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল, সেই দিক থেকে এবার দিল্লির মসনদই বড় লক্ষ্য। তবে পঞ্চায়েত ভোটের আগে, ভোটের ভরা জোয়ারে শাসকদলের সংসারে, তাল কেটেছে শুধুই সাগরদিঘি উপনির্বাচন। পাশাপাশি বড় ছাপ ফেলে গিয়েছে, অন্য একটা ইস্যু। তা হল, জাতীয় দলের তকমা গিয়েছে তৃণমূলের। ঠিক এমনই এক পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে এদিন বাঁকুড়ার ওন্দার সভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, '১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব'।