Abhishek Banerjee : 'নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কেন আমন্ত্রিত নন রাষ্ট্রপতি ?', প্রশ্ন অভিষেকের
ABP Ananda | 28 May 2023 09:22 PM (IST)

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে রোমের রাজা নেরোর সঙ্গে তুলনা। 'প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে বোধহয় বেশি বিশ্বাস করেন'। 'সংসদ ভবন না পাল্টে প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গি পাল্টালে দেশের উপকার হত'। গ্যাস-পেট্রোলের আকাশছোঁয়া দামের তুলনা টেনে মোদিকে কটাক্ষ অভিষেকের। 'রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো প্রমাণ করে প্রধানমন্ত্রী আদিবাসী ও মহিলাদের সম্মান করেন না'। মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।