Abhishek Banerjee : আবাস দুর্নীতি ইস্যুতে 'অধিকারী পরিবারকে' নিশানা অভিষেকের
ABP Ananda | 03 Jan 2023 07:00 AM (IST)

আবাস দুর্নীতির অভিযোগে তৃণমূল ও বিজেপির তরজা তুঙ্গে। এই ইস্যুতে, গতকাল নাম না করে, শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চড়া সুরে তার পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা। আবাস দুর্নীতি ইস্যুতে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।