Abhishek Banerjee: শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের রাজ্যপালকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live
ABP Ananda | 05 May 2024 05:17 PM (IST)

West Bengal News: রাজভবনে (Rajbhavan) শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের (Govornor)। রাজ্যপালের রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে পোস্ট রাজভবনের। 'সংবিধানের ৩৬১ (২) ও ৩৬১ (৩) ধারায় রক্ষাকবচ পান রাজ্যপাল'। 'রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এক্তিয়ার নেই পুলিশের'। 'পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনও ব্যবস্থা নিতে পারে না'। 'রাজ্যপালের বিরুদ্ধে কোনও এফআইআর করতে পারে না পুলিশ'। 'এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনও কর্মী'। সি ভি আনন্দ বোসের সই করা বিবৃতি পোস্ট রাজভবনের। অন্যদিকে, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের রাজ্যপালকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live