Abhishek Banerjee : হাতে আর ৩ মাস, সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ABP Aanda LIVE I এবার ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ। অভিষেক বলেন, 'আমাদের হাতে আর ৩ মাস আছে। SIR-এর জন্য আর ২২দিন বাকি। আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। দলের অনেক ওয়ার রুম কাজ করছে না। দলের কাজ না করলে, দল পাশে দাঁড়াবে না। সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না। সাংসদরা ২-১ দিন সংসদে যান, বাকি দিনগুলিতে নিজের কেন্দ্রে থাকুন। যাঁরা ধীরে চলো নীতি নিয়ে চলছেন, স্বপ্ন দেখা বন্ধ করে জেগে উঠুন।' ভোকাল টনিকের সঙ্গেই কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অপরদিকে, ওন্দায় শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতার ছেলে। পিসি-ভাইপোর পার্টির কাছে মাথা নিচু না করলেই টার্গেট। ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে এভাবেই তৃণমূলকে নিশানা করলেন শুভেনদু অধিকারী। ঘটনার তদন্ত নিয়ে পুলিশকে সময় বেঁধে দিয়ে কড়া আক্রমণ শানালেন তিনি।  বিরোধী দলনেতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola