Abhishek Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব ইডির । ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক থেকে শুরু করে তাঁর বাবা-মাসহ স্ত্রীকেও তলব করেছিল ইডি তবে ED-র শেষ বারের তলবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাজিরা না দিলেও হাইকোর্টের হুঁশিয়ারির পরই কেন্দ্রীয় এজেন্সির কাছে তাঁদের নথিপত্র পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাজিরা দিয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ED সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কে আরও তথ্য জানতে, ভিষেকের PA সুমিত রায়কেও তলব করেছেন তাঁরা। যার বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola