Abhishek Banerjee: কয়লা পাচারকাণ্ডে কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2022 11:31 PM (IST)

কয়লা পাচারকাণ্ডে এই প্রথম কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সরাসরি অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা, সুর চড়িয়েছে বিজেপিও।