Abhishek Banerjee : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা-বাবাকে তলব ইডির, তাঁরা কি যাবেন ? ABP Ananda Live
ABP Ananda | 30 Sep 2023 12:11 PM (IST)

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) পর এবার তাঁর মা-বাবাকেও তলব করেছে ইডি। সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। সম্প্রতি লিপস অ্য়ান্ড বাউন্ডসের (Leaps And Bounds) ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হাও। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়ে সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তিনি মঙ্গলবার ইডি-র দফতরে যাবেন না। তাঁর মা-বাবা কী করবেন ? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।