Abhishek Banerjee: কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, নিয়োগ দুর্নীতিতে সোমবার পর্যন্ত রক্ষাকবচ অভিষেককে
আগামী কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ কলকাতায় (21 July)। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জনিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সোমবার পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত। বলা হয়েছে, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।