Abhishek Banerjee: 'কথা দিয়েছিলাম বার্ধক্যভাতা দেব, কথা রেখেছি' ABP Ananda Live
ABP Ananda | 07 Jan 2024 06:33 PM (IST)

ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে ১ জানুয়ারি থেকে বার্ধক্য ভাতা চালু করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পৈলানের সভা থেকে সেই কর্মসূচি চালু করে পুরনো কথা স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ। ২ মাস ধরে কীভাবে বাছাই করা হয়েছে সেই কথাও জানালেন তিনি।