Abhishek Banerjee : অধিকারী পরিবারের বাড়ির অদূরে অভিষেকের সভা, নিরাপত্তার ঘেরাটোপে শান্তিকুঞ্জ। Bangla News
পঞ্চায়েত ভোটের আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী মেগা ডুয়েল। প্রতিপক্ষের গড়ে দুই হেভিওয়েটের জনসভা। আর কিছুক্ষণ পরেই কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে প্রভাতকুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বিরোধী দলনেতার খাস তালুকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভা ঘিরে কাঁথিতে উত্তেজনা। আদালতের নির্দেশমতো শুভেন্দু অধিকারীর বাড়িরে সামনে বসানো হয়েছে কড়া পুলিশ পাহারা। পুলিশ পিকেটের সঙ্গে দেওয়া হয়েছে গার্ডরেল। শান্তিকুঞ্জের সামনে দিয়ে যেতে হলেও পথচারীদের জবাবদিহি করতে হচ্ছে পুলিশের কাছে। অবাধ যাতায়াত রুখতে রাস্তার মুখে বসেছে বাঁশের গেট। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করছেন পুলিশ আধিকারিকরা। আনা হল শব্দের তীব্রতা মাপার যন্ত্র।
Tags :
Security TMC ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews WestBengal ABHISHEKBANERJEE