Abhishek Banerjee: 'মোদি নিচ্ছে, আর দিদি দিচ্ছে, আপনি কার সঙ্গে থাকবেন?' হুঙ্কার অভিষেকের
ABP Ananda | 19 Feb 2024 06:29 PM (IST)

'ডায়মন্ড হারবারের (Diamond Harbour) উন্নয়ন আটকাতে পারেনি কেন্দ্রীয় সরকার (Central Govt)। ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটির টাকার কাজ হয়েছে ডায়মন্ড হারবারে। তৃণমূল (TMC) সরকার যতদিন আছে, ততদিন কেউ বঞ্চিত হবে না। আধার লিঙ্কের নামে টাকা নিচ্ছে কেন্দ্র, রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারে (Lakhsmir Bhandar) হাজার টাকা দিচ্ছে। মোদি (Narendra Modi) নিচ্ছে, আর দিদি (Mamata Banerjee) দিচ্ছে, আপনি কার সঙ্গে থাকবেন? যত পারে এজেন্সির অভিযান চলুক, আগে মানুষের টাকা ছাড়ুন', বজবজে চড়িয়াল সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করে হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)