Abhishek Banerjee: হাইকোর্টের কড়া বার্তার পরেই ইডি-র কাছে জমা পড়ল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নথি
হাইকোর্টের কড়া বার্তার পরেই ইডি-র কাছে জমা পড়ল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নথি। আজকের মধ্যে ইডির কাছে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।