Abhishek Banerjee: কেউ যদি ভাবে ইডির জুজু দেখাবে ভুল করছে,মাথা নত করব না : অভিষেক Bangla News

‘প্রায় ২ বছর ধরে তদন্ত চলছে। আগে ২ বার তদন্তের সম্মুখীন হয়েছি। প্রথম দিন ১০ ঘণ্টা ও পরবর্তীতে আরও ৯-১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গতকাল হাতে সমন পেয়েছি’ ‘তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। দীর্ঘ ৮ ঘণ্টা তদন্ত চলেছে। দিল্লি থেকে কলকাতায় এসে তদন্ত করতে হচ্ছে, এটা প্রথম নৈতিক জয়। আমি ও আমার স্ত্রীকে মোট ৭ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে’ ‘নিট ফল শূন্য। ইডি-সিবিআইয়ের ভূমিকা সাধারণ মানুষ জানে। যাঁরা ক্যামেরার সামনে টাকা নিয়েছে, তাঁরা বিজেপিতে যাওয়ায় ডাকা হচ্ছে না। কেউ যদি ভাবে কারও ছেলেকে আক্রমণ করেছি বলে ইডির জুজু দেখাবে, তবে ভুল করছে। মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন। ২০২১-এ বাংলায় বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে গেছে। আগামী দিনেও ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে কোনও লাভ হবে না’ ‘আগামী ৬ মাসের মধ্যে ব্লক স্তরে বদল দেখে বুঝবেন নতুন তৃণমূল। বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে বাংলাকে রক্ষা করবে নতুন তৃণমূল’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola