Abhishek Banerjee Sena: ফ্যান ক্লাবের ধাঁচে পটাশপুরের তৈরি হল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা

বিধানসভা নির্বাচনের পরেই জনসংযোগে জোর দিলেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। ফ্যান ক্লাবের ধাঁচে তৈরি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেনা নামের একটি দলের। প্রথমবার বিধায়ক হলেও তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম। তাঁর দাবি সেনা দলের সদস্যরা মানুষের পাশে থাকবেন ও বিপদে সাহায্য করবেন। তবে তারা কোন ভাবেই প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন শাসক দলের বিধায়ক। এই দলে ইতিমধ্যেই দু'হাজার যুবক নাম লিখিয়েছেন। কটাক্ষ করে বিজেপি জানিয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে নতুন প্রজন্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে শাসক দল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola