Abhishek Banerjee: 'সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি দোষী হই, আমাকে গ্রেফতার করুক', হুঙ্কার অভিষেকের | ABP Ananda LIVE
ABP Ananda | 19 May 2023 07:37 PM (IST)

'যদি কারোর ক্ষমতা থাকে আটকে দেখান। আমি মাথা নিচু করলে আপনাদের কাছে করব। দিল্লির বহিরাগতদের কাছে নয়। সিবিআই সারদায় চেষ্টা করেছিল, নারদায় ছুঁতে পারেনি, গরু, কয়লাতেও পারেনি, এবার এসেছে SSC। SSC তে যদি আমার বিরুদ্ধে কোনও এতটুকু কোথাও কোনও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন। আরেকদিকে ফাঁসির মঞ্চ করুন। সেই ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু বরণ করব।',হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের