Abhishek Banerjee: 'মানুষ যাকে চাইবে, পঞ্চায়েতে তাঁকেই দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস', মন্তব্য অভিষেকের | ABP Ananda LIVE
'মানুষ যাকে চাইবে, এলাকার মানুষ যাকে মান্যতা দেবে, পঞ্চায়েতে তাঁকেই দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস। সর্বশক্তি দিয়ে তাঁকেই জেতাবে তৃণমূল কংগ্রেস, যাতে ৫ বছর মানুষের জন্য কাজ করতে পারে। কোনও নেতার দাবিতে আমরা মান্যতা দেব না, আমরা নিজে প্রার্থী ঠিক করব না। প্রার্থী ঠিক করবে মানুষ, এটাই তৃণমূল কংগ্রেস', ইসলামপুরের (Islampur) সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।