Abhishek Banerjee: 'প্রতিহিংসামূলক পদক্ষেপ', মহুয়াকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক
ABP Ananda | 09 Nov 2023 01:58 PM (IST)

মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, 'আদানি বা কেন্দ্রীয় সরকারকে নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসামূলক পদক্ষেপ। মহুয়া নিজের লড়াই নিজে লড়তে সক্ষম। যদি তদন্তই করা হয়, তাহলে বরখাস্তের সুপারিশ কেন?'