Abhishek Banerjee: 'শেষ দেখে ছাড়ব,' ফের আদালতের ভূমিকা নিয়ে মুখ খুললেন অভিষেক

ফের বিচারবিভাগের একাংশের ভূমিকা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কাঁথির সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান তিনি। নাম না করে শুভেন্দুকে নিয়ে বলেন, "হাইকোর্টের একটা অংশের মদতে...আমি দায়িত্ব নিয়ে বলছি বিচারপতির একাংশের মদতে ও সিবিআই-ইডির জন্য লাফাচ্ছে। বেঁচে যাচ্ছে। একজন বিচারপতি বলছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না। এই অর্ডার উঠবে। রাজ্য সুপ্রিম কোর্টে যাবে। শেষ আমি দেখে ছাড়ব।"

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola