Abhishek Banerjee: 'মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে', মন্তব্য অভিষেকের
ABP Ananda | 25 May 2023 05:53 PM (IST)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।' টাকা জোগাড় করতে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।