Abhishek Banerjee: আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় ED-কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live

আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় ED-কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্ক থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে ED-র উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন। প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সংস্থার অফিসারদের যোগ্যতা নিয়ে । সত্য ক্ষমতাবান এবং জয়ী হবেই। এই মন্তব্য করে, সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ED-তে অযোগ্যদের উপস্থিতি সত্যিই হতাশাজনক। নিজেদের রাজনৈতির অনুগ্রহকারীদের তুষ্ট করতে, যাঁদের নিয়মিত মনগড়া গল্প ছড়ানোর অতুলনীয় প্রতিভা রয়েছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করার পরেও তাঁরা আদালতে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেন না। অভিষেক আরও লিখেছেন যে, এর ফলে এটা আর আশ্চর্যজনক নয় যে, ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র ০.৫ শতাংশ!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola