Abhishek Banerjee: গণতান্ত্রিক ভারত এখন অলীক, রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ অভিষেকের | ABP Ananda LIVE

রাহুলের (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ। আর এবার রাহুলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে তীব্র প্রতিবাদ মমতা ও অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিরোধী নেতারাই BJP-র টার্গেট।' মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ট্যুইটে বলেন, 'প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও, মন্ত্রিসভায় আছেন বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকেই বিজেপি নেতারা মন্ত্রিসভায়, মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ',  সাংবিধানিক গণতন্ত্রে আরও অবমননের সাক্ষী হলাম, ট্যুইট তৃণমূলনেত্রীর। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে বলেছেন, গণতান্ত্রিক ভারত এখন অলীক, রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ অভিষেকের । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola