Loksabha Election 2024: তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করলেন অভিষেক। ABP Ananda LIVE

West Bengal News: লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফশিলি ভোট। নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করলেন অভিষেক। ১৫ মার্চ থেকে রাজ্যজুড়ে প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। প্রচার গাড়ি নিয়ে এলাকায় যাবেন তপসিলি জাতি, উপজাতির নেতারা । প্রত্যেক এলাকায় ৩ থেকে ৫ টি হটস্পটে সভার প্রস্তুতি তৃণমূলের। প্রচারে ৬ হাজার এলাকায় তৃণমূল নেতৃত্বের সাড়ে ৩ হাজার টিম। বিজেপির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জেলায় জেলায় প্রচার। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola