Abhishek Banerjee: 'টেনে হিচড়ে যেভাবে তোলা হল, ভারতের জন্য আজ কালো দিন', মন্তব্য অভিষেকের | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Oct 2023 12:09 AM (IST)

অভিষেকের কথায়, 'বাংলার মানুষের স্বার্থে যারা এসেছে তাঁদের বসিয়ে রেখে পিছনের গেট দিয়ে পালিয়ে গেলেন। আমরা মন্ত্রীর চেম্বারে যেতে গেলে তখন দিল্লি পুলিশ, সিআরপিএফ সবাই আটকে দেয়। এরপর বল প্রয়োগ করে তোলা হয়। মহিলা, ভুক্তভোগী কাউকে ছাড়া হয়নি। টেনে হিচড়ে যেভাবে তোলা হল, ভারতের জন্য আজ কালো দিন। বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, দোলা সেনদের পুরুষ পুলিশ টেনে নিয়ে গেছে। ছবি মিথ্যে বলে না। কেন্দ্রীয় অঙ্গুলি হেলনে এটা করা হয়েছে। মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিদের দিল্লি পুলিশ যেভাবে নিগ্রহ করেছে, এর জবাব বাংলার মানুষ দেবে। মানুষের টাকা আটকে জমিদারি চলবে না। এর উত্তর দেওয়া হবে বিজেপিকে। আরও বৃহত্তর আন্দোলন করব।'