AbhishekBanerjee: ইডি-সিবিআই নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়ালেন অভিষেক-শুভেন্দু | ABP Ananda LIVE
ABP Ananda | 09 Apr 2023 11:50 AM (IST)

শনিবারের মেগা ডুয়েলে, ইডি-সিবিআই নিয়ে, তীব্র বাগযুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, যত ইডি-সিবিআই লাগাবে, তৃণমূলের লড়াই তত তীব্র হবে। পাল্টা ময়নার সভা থেকে ধেড়ে ইঁদুর ধরার হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতার গলায়।