Morning Headlines : নিজের স্বার্থে পরিবার ও স্ত্রীকে ঢাল করেছেন মানিক, দাবি ইডির| দেখুন সকালের শিরোনাম

দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, আক্রমণ বিজেপির। বোমা-বন্দুকের আতুঁরঘর, কটাক্ষ সিপিএমের। বিজেপি শাসিত রাজ্য থেকেই আসছে বোমা-গুলি, পাল্টা তৃণমূল।

২০২৪-এর মধ্যে সব রাজ্যে এনআইএর শাখা। ঘোষণা অমিত শাহর। যুক্তরাষ্ট্র কাঠামোয় আঘাত কেন্দ্রের, অভিযোগ তৃণমূলের। রাজ্যে বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাল্টা বিজেপি।

নিয়োগ দুর্নীতি মামলায় ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই মানিক ভট্টাচার্য। নিজের স্বার্থে পরিবার ও স্ত্রীকে ঢাল করেছেন মানিক, দাবি ইডির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola