ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে

ABP Ananda live: এবিপি ব্র্য়ান্ড এক্সেলেন্স অ্য়াওয়ার্ডস' ২০২৬। বাঙালির জীবনের সঙ্গে জড়িত, ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে বিশেষভাবে সম্মানিত করা হল। কুর্নিশ জানানো হল, তাদের যারা বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এগুলো কি শুধুই একটা ব্র্য়ান্ড! না। বাঙালির দৈনন্দিন জীবন...অনুভূতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছে এই নামগুলি..এমনই ঐতিহ্য়ে মোড়া ৬টি-ব্র্য়ান্ডকে এবিপি গোষ্ঠীর-র কুর্নিশ... এবিপি ব্র্য়ান্ড এক্সেলেন্স অ্য়াওয়ার্ডস'২০২৬।বোরোলিন,কুকমি,কেসি দাস,কেও কারপিন,সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস ও শ্রীলেদার্স। ৬টি ব্র্য়ান্ডকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল। বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে ছোট্ট এই সবুজ টিউব।১৯২০ সালে শুরু হয়েছিল যে যাত্রা, তা আজও একইভাবে বাঙালির ক্ষতে প্রলেপ দিয়ে চলেছে।সেই বোরোলিনের কর্ণধারের হাতে সোমবার তুলে দেওয়া হল পুরস্কার। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর হাতের গুণে, আর রান্নাঘরের সেই USP হল কুকমি...।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola