Babughat Accident: বিসর্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনা। জখম এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2022 02:38 PM (IST)

বিসর্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে কলকাতা পুরসভার পে লোডার। একজন জখম হওয়ার আশঙ্কা। এরপরই উত্তেজনা ছড়ায়। পে লোডার চালককে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুর কর্মীরাও। পুলিশের সামনেই মারধর করা হয় বলে পুর কর্মীদের অভিযোগ। এদিন বিসর্জন উপলক্ষ্যে গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা ছিল ঢিলেঢালা।নিরঞ্জনের সময় নিয়ম না মেনে প্রচুর মানুষ ঘাটের ধারে ভিড় করেন।