Accident: অটোয় সরকারি বাসের ধাক্কা, মৃত্যু চালকের, জখম ৩।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 12:06 PM (IST)

হরিদেবপুরে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটোচালকের। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় গুরুতর আহত অটোর তিন যাত্রীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম ও বিদ্যাসাগর হাসপাতালে। ওই সরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।