Ananda Sakal Seg iv: জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা, দুর্ঘটনা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2023 11:29 AM (IST)

জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা।নিউটাউন, অজয়নগর, সায়েন্স সিটির পর এবার হাওড়ার ডুমুরজলায় দুর্ঘটনা। দুর্ঘটনায় ২ পথচারী আহত। সকাল পৌনে ৮টা নাগাদ ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া রাস্তায় দুর্ঘটনা। পরপর ৭টা মোটরবাইক, ৩টি সাইকেলে ধাক্কা। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। অভিযুক্ত চালককে আটক করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ